সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৬:৫০ এএম
ছবি: সিটিজেন নিউজ
ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন লঞ্চ মালিকরা। সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার কার্যালয়ে লঞ্চ মালিকদের সভা শেষে লঞ্চ না চালানোর অনানুষ্ঠানিক ঘোষণা দেন তারা।
লঞ্চ মালিকরা জানান, নৌরুটে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন তারা। বিআইডব্লিউটিএ তাতে সাড়া দেয়নি। তাই সদরঘাট টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেয়া হয়েছে।
লঞ্চ মালিকরা আরও বলেন, লঞ্চ চলাচলের বিষয়ে কারও ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের দাবি চেয়ারম্যানকে জানিয়েছি। ভাড়া বৃদ্ধিসহ এগুলো পূরণ না হওয়া পর্যন্ত মালিকেরা লঞ্চ চালাবেন না।
এর আগে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের চিঠি পাঠানো হয়।
এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম জানান, সাপ্তাহিক ছুটির থাকার কারণে লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক করতে পারেননি তারা। তাই রোববার বিকেলে বৈঠকের পর ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
অন্যদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করায় বিপাকে পড়েছেন সদরঘাট দিয়ে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজারো মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.