আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-০২ , ০৮:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আমদানির সময়সীমা শেষ হওয়ায় বেনাপোল ও হিলি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। তবে অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। দেশের বাজারে চালের মূল্য বৃদ্ধি রোধ ও আমদানি নিয়ন্ত্রণে চাল আমদানি বন্ধের নির্দেশ দেয় খাদ্য মন্ত্রণালয়।
মোটা চাল প্রতি টন ৩৭০ থেকে ৩৮০ ডলার এবং চিকন চাল প্রতি টন ৪২৫ থেকে ৪৭০ ডলার মূল্যে আমদানি হয়। তবে শর্ত ছিল ৩০শে অক্টোবরের মধ্যে এ সমস্ত চাল ভারত থেকে আমদানি শেষ করতে হবে।
দেশে প্রতিবছর চালের চাহিদা ২ কোটি ৩১ লাখ ৮২ হাজার মেট্রিক টন। বছরে গড়ে সাড়ে তিন কোটি মেট্রিক টন চাল দেশে উৎপাদন হয়।
বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনো কখনো দেশে আমদানির প্রয়োজন হয়। কিন্তু ভরা মৌসুমে চাল আমদানির কারণে কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে আর্থিক ক্ষতির শিকার হয়। তাই কৃষকদের বাঁচাতে আমদানিকারকদের তালিকা করে চাল আমদানির পরিমাণ ও সময় সীমা নির্ধারণ করে দিয়েছিল সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.