সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-০২ , ০৮:০৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সামাজিক প্রতিবন্ধকতা বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন বিষয় গণমাধ্যমে তুলে আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবিতে ই-লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় মন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বপ্ন, অনিয়ম, দুর্নীতির সঠিক চিত্র গণমাধ্যমে উঠে আসা জরুরি। সাংবাদিকতায় বেসিক জ্ঞান অর্জনে প্রয়োজনে কোর্স করার প্রতি জোর দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ সময় তিনি গণমাধ্যমকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ই লার্নিং প্লাটফর্মের গুরুত্ব তুলে ধরেন। পরে কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে সনদ তুলে দেয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.