সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৯ , ০৭:১২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৫ জন, যা গতকাল ছিল ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৭১ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৫০ শতাংশ।
শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন, তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৬০৫টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৮১১টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা ৭৫ লাখ ৯ হাজার ৩৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ১০ হাজার ৬১টি।
দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৩৪ জন এবং নারী ১০ হাজার ২০ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ০১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.