শঙ্কটাপন্ন রওশন এরশাদ আড়াইমাস যাবত সিএমএইচে

 স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৮ , ০৯:৩৮ পিএম

শঙ্কটাপন্ন রওশন এরশাদ আড়াইমাস যাবত সিএমএইচে ছবি: সিটিজেন নিউজ

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ প্রায় আড়াই মাস ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থার বিশেষ কোনো ‘উন্নতি নেই’। চিকিৎসকদের অনুমতি পেলে তাকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার ও দল। 

বৃহস্পতিবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন। বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল হয়। সেখানেই তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বিরোধী দলীয় নেতার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

জি এম কা‌দের বলেন, ‘বেগম রওশন এরশাদ বর্তমানে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চি‌কিৎসাধীন রয়েছেন। কিছ‌ু‌দিন আগে ‌কিছুটা সুস্থ হ‌লে তাকে হাসপাতা‌লের কে‌বি‌নে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু পরে আবার আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কা‌ছে বি‌রোধী ‌দলীয় নেতার দ্রুত রোগমু‌ক্তি কামনা করছি।’