সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৪ , ০৯:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কোভিড-১৯ -এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। আর এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৫ জন।
রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরে হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৩৮৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫টি। সে হিসেবে করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ।
অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রামের ২ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৫ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.