সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-২৩ , ০৬:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার ‘অন্যতম হোতা’- কে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শুক্রবার (২২ অক্টোবর) রাতে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো একটি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে আসামির নাম ও তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি কিছুই জানায়নি র্যাব।
র্যাবের ওই বার্তায় বলা হয়, রংপুরের পীরগঞ্জে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতাকে র্যাব গ্রেফতার করেছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় যখন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা হচ্ছিল, ঠিক সে সময় রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিসংযোগ ঘটনা ঘটানো হয়।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নিঃস্ব হয়েছে অনেক পরিবার।
রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে এক কিশোরের পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের মাঝিপল্লীর বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া হামলাকারীরা লুট করে নিয়ে যায় গবাদিপশু ও নগদ টাকা। এসময় কয়েকজন আহত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.