আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-২০ , ০১:৩৯ পিএম
ছবি: ইন্টারনেট
গত ১১ থেকে ১৭ অক্টেবর পর্যন্ত এক সপ্তাহে ২৭ লাখের বেশি লোক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে এবং ৪৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাপ্তাহিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
বাসস জানিয়েছে, ইউরোপীয় অঞ্চল বাদে বিশ্বের অন্যান্য স্থানে পরপর তিন সপ্তাহে বিশ্বে নতুন কোভিড-১৯ সংক্রমণ আগের সপ্তাহের চেয়ে ৭ শতাংশ বেড়েছে। ডব্লিউএইচও’র মহামারি সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকা অঞ্চল থেকে নতুন সংক্রমণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। এ অঞ্চলে সংক্রমণ ১৮ শতাংশ হ্রাস পেয়েছে। এরপরে রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (১৭ শতাংশ)। সাপ্তাহিক হিসাবে পূর্ববর্তী সপ্তাহ থেকে সবচেয়ে বেশি (২৪ শতাংশ) সংক্রমণ হ্রাস পেয়েছে আফ্রিকা অঞ্চলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯ শতাংশের নিচে হ্রাস পেয়েছে। মৃত্যুহার বেড়েছে শুধু ইউরোপে (৪ শতাংশ); আর, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার ১ শতাংশ।
ডব্লিউএইচও’র বুলেটিনে বলা হয়েছে—১১ থেকে ১৭ অক্টোবর বিশ্বব্যাপী মোট ২৭ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এ সময়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৪০ জন। এতে দেখা যায় সংক্রমণ ও মৃত্যুর হার পূর্ববর্তী সপ্তাহের চেয়ে যথাক্রমে ৪ শতাংশ এবং ২ শতাংশ হ্রাস পেয়েছে।
এ ছাড়া ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, নতুন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা যুক্তরাষ্ট্রে—পাঁচ লাখ ৮২ হাজার ৭০৭, যুক্তরাজ্যে দুই লাখ ৮৩ হাজার ৭৫৬, রাশিয়ায় দুই লাখ ১৭ হাজার ৩২২, তুরস্কে দুই লাখ ১৩ হাজার ৯৮১ এবং ভারতে এক লাখ ১৪ হাজার ২৪৪।
এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি নয় লাখ ৪০ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ তিন হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে তিন লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং পাঁচ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.