আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-১৯ , ০১:৪৪ পিএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ১১ লাখ ১৫ হাজার ৪৮৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ পাঁচ হাজার ১৯৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৫০ লাখ ৫০ হাজার ৯১০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ২৬ হাজার ১৯৬ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ তিন হাজার ৪৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯১০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪০ লাখ ৮১ হাজার ৩১৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ২৯০ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে। এ ছাড়া, ৩৩৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে পৌঁছেছে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৮০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমকি ৬১ শতাংশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.