সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-১৯ , ০১:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।
আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও ঢাকার পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই নেতা-কর্মীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উপস্থিত হতে শুরু করেন। তাদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। এসব ব্যানার ও ফেস্টুনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সব নেতা-কর্মীকে দেশে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার নির্দেশনা দেন এবং যেকোনো মূল্যে বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.