সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-১৬ , ০২:১৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খাদ্যের অপচয় রোধ করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব খাদ্য দিবসের প্রথম ভাগে শনিবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সারা বিশ্বে অনেক খাদ্যের অপচয় হয়। আমাদের তাই মাথায় রাখতে হবে খাদ্যের যেনো অপচয় না হয়। সেদিকে সবাইকে নজর দিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গবেষণা করে করণিয় বিষয় নিয়ে ভাবতে হবে।”
সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান ১০০ অবমুক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু ধান ১০০’ দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.