আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-১২ , ১০:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ দুর্ঘটনা ঘটে। মুগুর স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে স্টাফসহ ৪২ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক।
প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাতো জানান, গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির যাত্রীরা ভারত থেকে নেপালের দশাইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত বাসটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে যায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.