আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-১০ , ০৫:০৪ পিএম
ছবি: ইন্টারনেট
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি শহরের কাছে একটি এল -৪১০ বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ১৬ জন। রোববার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন। টিএএসএস নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটির ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নত হয়েছে। কিন্তু সুদূরপ্রান্ত অঞ্চলে পুরাতন মডেলের বিমান হওয়ায় তা কিছুটা ঝুঁকির বা দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
এবারের দুর্ঘটনার কবলে পড়া প্লেনটির মডেল ছিল একটি এল-৪১০ ট্রাবুলেন্ট, যা একটি টুইন ইঞ্জিনের স্বল্প পরিসরের পরিবহন বিমান ছিলো।
গত মাসে রাশিয়ার সুদূর পূর্বে একটি পুরোনো আন্তোনভ অ্যান -২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছিল। আর জুলাই মাসে কামচটকাতে একটি দুর্ঘটনায় অ্যান্টনভ অ্যান -২৬ ডাবল ইঞ্জিনের টার্বোপ্রোপে থাকা ২৮ জন সবাই মারা যান। সূত্র:- রয়র্টাস
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.