আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৯ , ০৮:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে বহু। এখনও কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর-পূর্বের কুন্দুজ প্রদেশে।
শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘‘শিয়াদের উপাসনার মসজিদে বিস্ফোরণের খবর পেয়েছি। তাতে অনেক মানুষ হতাহত হয়েছেন।’’
সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শুক্রবারের প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ হয়। এর ফলে অনেক বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করলেও অতীতে এই ধরনের হামলার পিছনে তালেবান বিরোধী আইএস-কে-র হাত ছিল। স্বভাবতই এবারও সন্দেহের তির তাদের দিকেই। সূত্র: আনন্দবাজার, বিবিসি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.