সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৬ , ০৬:৩৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।
বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৩৭৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৫৮৮ জন।
২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ১২ জন। এ সময় ঢাকা বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৮, খুলনায় ২, সিলেটে ১ রংপুরে ২ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.