সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৪ , ০৬:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) পক্ষ থেকে দেওয়া ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পুরস্কারকে দেশের টেকসই উন্নয়নের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অর্জন দেশের মানুষকে উৎসর্গ করেছেন।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় গণভবনে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত ছিলেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই বিশ্বস্বীকৃতি।
এসডিজি অগ্রগতি পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, সফরের প্রথম দিনে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) পক্ষ থেকে ২০১৫-২০২০ সময়কালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সর্বোচ্চ সাফল্যের জন্য আমাকে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, ২৪ সেপ্টেম্বর আমি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখি। প্রতিবারের মতো এবারও আমি বাংলায় বক্তব্য রাখি। আমার বক্তব্যে আমি কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সর্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করতে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন প্রধানমন্ত্রী। প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে ১ অক্টোবর (শুক্রবার) দেশে ফেরেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.