সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৩ , ১১:৫৯ পিএম
ছবি: ইন্টারনেট
এবার অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও এমডিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী নুরুল আমিন নাদিম গত শুক্রবার রাজধানীর হাজারীবাগ থানায় এই মামলাটি করেন। তবে গণমাধ্যমকর্মীরা আজ রোববার তা জানতে পারেন।
হাজারীবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, মামলাটি হওয়ার পর গত শুক্রবার থেকেই তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। আবার অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘মামলাটি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। অনলাইনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি প্রথমে যায় সিআইডির কাছে। সংস্থাটি এ ব্যাপারে তদন্ত করে প্রমাণ পেয়েছে। তারপর সিআইডির পরামর্শে মামলা বাদী থানায় এসেছিলেন। ওইদিন থেকেই এ মামলার ব্যাপারে তারাই তদন্ত করছে। এখানে শুধু মামলাটি করা হয়েছে।’
মামলার আসামিদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাশফির রিদওয়ান চিশতী (২২), এমডি এস এম জসিউদ্দিন চিশতী, পরিচালক সাইদা রোকসানা খানম (৫৪), মাসফিক রিদওয়ান চিশতী (২৮), শাহ মোহাম্মদ ইয়ামিন ইসমাইল (৩০), সিইও মো. সিরাজুল ইসলাম রানা (৩৮), হেড অব অ্যাকাউন্টস দেবকর দে শুভ (৩২), পরিচালক অপারেশন নাজিম উদ্দিন আসিফ (২৯), পরিচালক সাফওয়ান আহমেদ (৪১), সিস্টেম ক্যাটাগরি হেড আমিনুর হোসাইন (৪১), ডেপুটি ম্যানেজার ও সিস্টেম ইঞ্জিনিয়ার আসিফ চিশতী (২৬), ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খান (৩৫), উপব্যবস্থাপনা পরিচালক নিরোধ বরণ রায় (৪৫)।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.