সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০১ , ০৮:১৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের চেয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৪৩ শতাংশ, গতকাল এ হার ছিল তিন দশমিক ২৪ শতাংশ।
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৫৩১ জন এবং মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।
আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭৯৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬৭০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৬০৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৬৯ হাজার ৩৫৬টি।
মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী ৯ জন। দেশে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৬৮ জন এবং নারী ৯ হাজার ৮৬৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.