সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-০১ , ০৮:৩৮ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে গোটা বিশ্বসহ টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশও। গত ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৯১ শতাংশ। ওয়ার্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫১০ জন। সেপ্টেম্বর মাসের শুরুতেও দেশের বেশির ভাগ জেলায় দৈনিক শনাক্তের হার ছিল ১০ শতাংশের ওপরে। কোনও কোনও জেলায় তা ৩৫ শতাংশেরও ওপরে ছিল। বৃহস্পতিবারের হিসাব অনুসারে ১৩টি জেলায় শনাক্তের হার শূন্য ছিল।
তবে মাস শেষে এখন বেশির ভাগ জেলাতেই শনাক্তের হার নেমে এসেছে ৫ শতাংশের নিচে।
শনাক্তের হার শূন্য থাকা ১৩টি জেলা হল- খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও সুনামগঞ্জ।
এদিকে সংখ্যার দিক থেকে এখনো সবচেয়ে বেশি শনাক্ত ঢাকায়। সব মিলিয়ে সাত মাস পরে শনাক্তের হার নেমেছে ৪ শতাংশের নিচে (৩.২৪ শতাংশ)। এটা বেশ স্বস্তিদায়ক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সংক্রমণের বর্তমান স্বস্তিদায়ক পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যাপক মাত্রায় টিকা দেওয়া এবং একই সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের হার্ড ইমিউনিটি তৈরি করা। সেই লক্ষ্যেই আমাদের কাজ চলছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.