স্বাস্থ্যসেবা ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৮ , ০৯:৪৫ এএম
ছবি: ইন্টারনেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সারা দেশে ৮০ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আগেও আমরা ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট পূরণ করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চাই আমরা।’
আপাতত একদিনের জন্য এই ক্যাম্পেইন চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একদিনের গণটিকাদান কর্মসূচির পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতেও প্রতিদিন ছয় লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দেশে পাঁচ কোটি ৫২ লাখ টিকা এসেছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার কোটি দুই লাখ মানুষকে টিকা দিয়েছি।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.