সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৭ , ০৭:৩৮ পিএম
ছবি: ইন্টারনেট
দেশের বিভিন্ন স্থানে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৩ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসব কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত ১০ ও ১২ আগস্ট সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের ন্যস্ত করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী কমিশনার (ভূমি) পদায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৬ মার্চের নম্বর পরিপত্রটি অনুসরণ করতে হবে, ন্যস্ত করা কর্মকর্তাদের নিজ জেলা ও স্পাউসের জেলায় বদলি বা পদায়ন করা যাবে না।
এ কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বে যোগদানের তথ্য ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.