সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২১ , ০৯:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বাংলাদেশে গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬৯ শতাংশ। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ২৭৭ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় বরিশাল ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.