দেশে ফিরল পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২১ , ০৮:১০ এএম

দেশে ফিরল পাচার হওয়া ৩৭ কিশোর-কিশোরী ছবি: ইন্টারনেট

তিনবছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশি কিশোর-কিশোরী। সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

দালালের মাধ্যমে অবৈধপথে এরা বিভিন্ন সময়ে ভারতে যান। তাদের সবার বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রায় তিন বছর আগে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সীমান্তপথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন নারী, পুরুষ ও শিশুরা ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার দেশে ফিরেছে। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে তাদেরকে তিনটি বেসরকারী এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।