সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-১৫ , ১০:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
১২ বছর ও এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারের এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ক্রমান্বয়ে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা এবং ১২ বছর ও এর বেশি বয়সী ছাত্রছাত্রীদের টিকার আওতায় আনা। এছাড়া প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এবং শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় চার কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকা পাওয়া গেছে। প্রতিমাসে যেন এক কোটি ডোজ বা তার বেশি টিকা পাওয়া যায় সেই ব্যবস্থা নেয়া হয়েছে। সিনোফার্মা থেকে অক্টোবর মাস থেকে প্রতিমাসে দুই কোটি হিসেবে ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কোটি টিকা পাওয়া যাবে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টিকা দান সম্ভব হবে।
সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ এখনো চলমান। আশা করি, সকলের সহযোগিতায় চলমান এই বৈশ্বিক মহামারিকে সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবো। পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এজন্য টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে নির্ধারিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.