সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-১১ , ০৪:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কুমিল্লা-৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডাক্তার প্রাণ গোপাল দত্ত। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়নের সিদ্ধান্ত হয়।
চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ পাঁচ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০শে জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। এরই মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, আগামী ৭ই অক্টোবর ভোটগ্রহণ হবে।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে অংগ্রহণের জন্য আওয়ামী লীগের ৮ নেতা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- প্রয়াত আলী আশরাফের ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
এ ছাড়া মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ ও সদস্য নাজনীন আক্তার।
এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ অর্থাৎ ২০২৩ সালের শেষ অথবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর নির্বাচনে প্রস্তুতি হিসেবে সাংগঠনিক বিষয়গুলোর ওপর জোরালো পদক্ষেপ নিচ্ছে দলটি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.