আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২৯ , ০৮:৫০ পিএম
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দরে ফের হামলার যে আশঙ্কা করেছিলেন তাই সত্যি হলো। আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের কাছে একটি আবাসিক ভবনে রকেট হামলা হয়েছে। হামলায় এখন পর্যন্ত এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। তবে, আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার স্থানীয় সময় রাতে হামলার এ ঘটনা ঘটে।
এদিকে, কাবুলে আইএসকে'র এক আত্মঘাতী হামলাকারীকে প্রতিরোধে রকেট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে রয়টার্স। কাবুল বিমানবন্দরের কাছে গাড়িবোমা হামলার লক্ষ্য ছিল আইএসের ওই সদস্যের। প্রাথমিকভাবে দুটি আলাদা হামলার ঘটনা হতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আবারও হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নিরাপত্তার স্বার্থে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.