সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২৮ , ০৭:২৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনায় ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গত আড়াই মাস পর সর্বনিম্ন মৃত্যু। এর আগে ২৬শে জুন ৭৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট প্রাণহানি ২৫ হাজার ৯শ'২৬। নতুন শনাক্ত ৩ হাজার ৪শ' ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১শ' ২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে; শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ১৩ দশমিক ছয় সাত শতাংশ। দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫শ' ৮৯ জন।
এছাড়া, মোট সুস্থের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ২শ ৩১ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ছয় এক। অন্যদিকে মৃত্যুহার এক দশমিক সাত চার।
এদিকে সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২১, খুলনায় ৯ ও সিলেটে ৬ জন মারা গেছেন। এছাড়া বরিশালে ৪ জন, রংপুরে ৩, রাজশাহী ১ ও ময়মনসিংহে ২ জন করে মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.