আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২৫ , ০৯:০৮ এএম
ছবি: ইন্টারনেট
জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা না পাঠালে কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের লাখ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়তে পারে। সতর্ক করেছে জাতিসংঘ। মঙ্গলবার একথা জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাতে বিশ্বনেতাদের দ্রুত কাজ করার আহবান জানান।
বছরের পর বছর ধরে খরা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং সবশেষ করোনার কারণে বিপর্যস্ত আফগানিস্তান। দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা এখন ১ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘ ২০ কোটি ডলার তহবিল যোগাড় করতে না পারলে আফগানিস্তানে মানবিক বিপর্যয় আসন্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা'র সহায়তা স্থগিতের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিলে ত্রাণ প্রয়োজন এমন আফগানের সংখ্যা দ্বিগুণ হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.