সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২১ , ০৮:১৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। একদিনে আরও ১২০ জনের প্রাণ গেছে। প্রায় ৫০ দিন পর করোনায় মৃত্যু একশো ২০ এর ঘরে নেমে এসেছে। এর আগে, গত ২রা জুলাই ১৩০ জনের মৃত্যু খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে ২৫ হাজার ১শ ৪৩ জন মারা গেছেন।
নতুন শনাক্ত ৩ হাজার ৯শ ৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮শ ৮৮ টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার হয়েছে ১৬ দশমিক সাত এক শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১শ' ৯৪ জন।
একদিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬শ' ৬৬ জন; মোট সুস্থ ১৩ লাখ ৫৫ হাজার ৪শ ২১ জন। সুস্থতার হার ৯৩ দশমিক শূণ্য দুই। অন্যদিকে মৃত্যুহার এক দশমিক সাত তিন।
এদিকে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ ও খুলনায় প্রাণ গেছে ১৫ জনের। এছাড়া সিলেটে ১৩, রাজশাহীতে ৯, রংপুরে ৭ ও ময়মনসিংহে ছয় এবং বরিশালে তিনজন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.