নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-২০ , ০৮:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সড়ক ও রেলপথের পর গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুতে যোগ হলো ত্রিমাত্রা। রেলওয়ে স্ল্যাব সব বসে যাওয়ায় ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার সেতুর নিচতলায় রেলপথের পাশেই বসছে গ্যাস পাইপলাইন।
বাধাহীনভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর কাজ। সড়ক আর রেলের পর দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কর্মযজ্ঞ শুরু হলো। সাড়ে ৫ টন ওজনের গ্যাসপাইপ ক্রেনে করে সেতুর ওপর উঠানো হচ্ছে।
এরপর সেতুর নিচতলায় রেলের পূর্ব পাশেই বসানো হচ্ছে। গ্যাস পাইপলাইন সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএলের সাব স্টেশনে। দুই প্রান্তে দুটি সাব স্টেশন থাকবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হবে মাওয়া গ্যাস সাব স্টেশনে। এখান থেকেই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলে।
পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাসলাইন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আফজাল হোসেন বলেন, ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটিতে সাব স্টেশন হবে। এখন থেকে লাইন নিচে নামবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.