আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৯ , ০৯:০৩ পিএম
ছবি: ইন্টারনেট
পবিত্র আশুরা উপলক্ষ্যে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে ঘটেছে এ ঘটনা।
পাঞ্জাব প্রদেশে পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনও স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’
বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.