আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৮ , ০১:৪৭ পিএম
ছবি: ইন্টারনেট
মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান থেকে এ পর্যন্ত ৩ হাজার ২শ’রও বেশি লোককে সরিয়ে নিয়েছে। কেবলমাত্র গতকাল মঙ্গলবার একদিনে সরিয়ে নেয়া হয়েছে ১১শ’ লোককে।
একজন হোয়াইট হাউস কর্মকর্তা এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন সামরিক বাহিনী আজ ১৩টি বিমানে করে আমেরিকান নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারসহ আনুমানিক ১১শ’ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে এসেছে।
তিনি বলেন, মার্কিন সেনাসহ আফগানিস্তান থেকে এ পর্যন্ত তিন হাজার ২শ’ লোককে সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে প্রায় দু’ হাজার আফগান রয়েছে। এদেরকে বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।
রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বাইডেন সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.