সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৫ , ০৬:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রবিবার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীর বিসিপিএস ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় মন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িতরা এখনো ষড়যন্ত্র করছে'। করোনা যুদ্ধে সরকার অনেক কাজ করলেও প্রধানমন্ত্রীকে দুর্বল করতে তারা সমালোচনা করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
ভ্যাকসিন পেতে চীনের সাথে আগামী সপ্তাহে চুক্তি হচ্ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, 'এ মাসেই আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে দেশটি।' রাশিয়ার সাথেও ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়েছে এবং যেকোনো সময় তা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।
তবে, ভারতের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার অনিশ্চয়তা এখনো কাটেনি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.