সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১৪ , ০৯:৩০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহবানে সাড়া দিয়ে কিছু বাংলাদেশি আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, এসব বাংলাদেশী আফগানিস্তানে গিয়ে তালেবানের পক্ষে যুদ্ধ করতে চায়।
তাদের কেউ কেউ ভারতে ধরা পড়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সতর্ক ও তৎপর রয়েছে।
জাতীয় শোক দিবস সামনে রেখে আজ শনিবার (১৪ই আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরির্দশন শেষে এসব জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশে কোন নাশকতার চেষ্টা হলে তা মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত। অনলাইনে তৎপর বেশ কিছু জঙ্গিকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সবকিছুই নজরদারিতে রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.