আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-১২ , ০৭:৫০ পিএম
ছবি: প্রতীকী
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা নিতে বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করেন এক নারী পুলিশ পরিদর্শক। আদালত ওই অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র এবং মামলার বাদী তথ্যটি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সুদানে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী গাড়ির চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে তাকে জাপটে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে আসামি বিভিন্নভাবে বাদীকে ভয়ভীতি দেখান এবং হুমকি-ধামকি দেন।
এর দুই দিন পর ওই বছরের ২২ ডিসেম্বর আসামি পুনরায় পূর্বের ঘটনা ‘ভুল হয়েছে’ বলে বাদীর বাসায় যান এবং ওইদিনও একই কায়দায় তিনি বাদীকে ধর্ষণ করেন। এই ঘটনাও কাউকে না জানাতে আসামি বাদীকে হুমকি দেন। যদি বাদী কাউকে এ ঘটনা জানান তাহলে ভীষণ ক্ষতি হবে তার- এমন ভয় দেখান।
অভিযোগে বাদী আরও বলেন, এক পর্যায়ে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বাদী এ বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। অভিযোগটির এখনো মীমাংসা হয়নি, তদন্ত চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.