সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১২ , ০৭:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১৫ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ১২৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন এবং মৃত্যু হলো ২৩ হাজার ৬১৩ জনের।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি এবং এখন পর্যন্ত ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১০৭ জন পুরুষ এবং নারী ১০৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ৬২৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৯৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃতদের মধ্যে বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের ঊর্ধ্বে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.