নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০৮ , ০৩:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।
ইউএনও জানান, ঢাকায় যাওয়ার জন্য পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.