সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ০২:২৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক এসব কথা জানান।
গত বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিদেশি মদ, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, হরিণের চামড়াসহ আটক করা হয় তাকে। পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়।
দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানান, হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুল পরিমাণ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান করবে দুদক।র্যাবের অভিযানে জব্দ তালিকা পর্যালোচনা করা হবে বলেও জানান, তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ে অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনার কারণেও আলাদা মামলা হওয়ার কথা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.