সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৭ , ১০:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও ২১ শ্রমিকের মরদেহ হস্তান্তর করা হবে আজ শনিবার। ওই ঘটনায় আগুনে পুড়ে নিহত ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গত বুধবার প্রথম দফায় ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়।
সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার হস্তান্তরের জন্য প্রস্তুত লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহত অন্য তিনজনের মরদেহ এখনও শনাক্ত হয়নি।
আজ হস্তান্তর করা হবে কিশোরগঞ্জ সদরের মাহমুদা আক্তার, মিনা খাতুন, আমেনা আক্তার ও মোসা. রহিমা, কটিয়াদীর রাবেয়া আক্তার ও তাসলিমা আক্তার, কিশোরগঞ্জের করিমগঞ্জের রহিমা আক্তার, কিশোরগঞ্জের নাজমুল হোসেন, একই জেলার নীলফামারীর স্বপন মিয়া, মিঠামইনের সেলিনা আক্তার, করিমগঞ্জের ফাতিমা আক্তার, নেত্রকোনার মোহনগঞ্জের সান্তা মনি, রাজশাহীর বাঘার মাহবুবুর রহমান, জামালপুর সদরের জিহাদ রানা, বরিশালের মেহেন্দীগঞ্জের মো. নোমান, নোয়াখালীর হাতিয়ার মো. আকাশ মিয়া, মৌলভীবাজার সদরের কম্পা রানী বর্মণ, হবিগঞ্জের নবীগঞ্জের শেফালী রানী সরকার, একই এলাকার মোসা. অমৃতা বেগম, ভোলার চরফ্যাসনের মো. শামীম ও মো. হাসনাইনের লাশ।
মরদেহ দাফন ও সৎকারের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা নগদ দেওয়া হবে। গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৮ জনের মরদেহ পুড়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করে পুলিশ। পরে এর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.