সিলেট-৩ আসনের উপনির্বাচনের নির্দেশ হাইকোর্টের

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০৫ , ০৩:৪১ পিএম

সিলেট-৩ আসনের উপনির্বাচনের নির্দেশ হাইকোর্টের ছবি: সিটিজেন নিউজ

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ৭ই সেপ্টেম্বরের আগে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

করোনা ভাইরাসের কারণে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ই আগস্ট পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। ২৬শে জুলাইয়ের ওই আদেশের পর ইসি নির্বাউপনির্বাচনের নতুন তারিখ সুবিধাজনক সময়ে নির্বাচন কমিশন নির্ধারণ করতে পারবে- এমন আদেশ দেয় হাইকোর্ট।

এ বছরের ১১ই মার্চ করোনায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হলে সিলেট- ৩ আসন শুন্য ঘোষণা করা হয়।

উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির বহিস্কৃত কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বিষয়টি আদালতে উপস্থাপনের পর ৭ই সেপ্টেম্বর এর আগে সিলেটে-৩ আসনে