সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৪ , ০২:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (০৪ আগস্ট) চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে ভারী বর্ষণের আভাস রয়েছে। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পাবে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতে প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (০৩ আগস্ট) চট্টগ্রামে ১৯১ মিলিমিটার বর্ষণ হয়েছে। কক্সবাজারে হয়েছে ৯৯ মিলিমিটার বর্ষণ। বরিশালে হালকা বর্ষণ হলেও খুলনা বিভাগে মাঝারি ধরণের বর্ষণ হয়েছে।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় আজ বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টিপাতে প্রবণতা বাড়ায় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিমি।
মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.