সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৩ , ০৯:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২৩৫ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১১ জন কম মারা গেছেন। গতকাল ২৪৬ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ১৫ হাজার ৭৭৬ জন।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ১ আগস্ট থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১৯ জন, ৬৭ দশমিক ৩৯ শতাংশ এবং নারী ৬ হাজার ৯৭৮ জন, ৩২ দশমিক ৬১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৮০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪১ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১১ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১২ জন করে। এদের মধ্যে ১৭৩ জন সরকারি, ৪৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১৫ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৯৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৩৭ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২২ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৩ জন। ঢাকায় শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ। গতকাল এই জেলায় ২০ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৮৮ জন। যা ২৫ দশমিক ৩৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। গতকাল ৩৬ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৫ হাজার ৪৮২ জন। গতকালের চেয়ে আজ ৭১৫ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬ দশমিক ৬০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২০ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭ হাজার ২৯৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৫ হাজার ৯৩৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৬০ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫৩ হাজার ৪৬২ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৮২২ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.