আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৮-০৩ , ০৯:১৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
সোমবার (২ আগস্ট) দেশটির রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়েছে, জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণের পর বাসটিতে আগুন লেগে যায়।
দেশটির সড়কগুলোতে বিপুলসংখ্যক ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আগুনে পুড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, অনেকেরই দেহ এমনভাবে পুড়ে গেছে যে কিছুই অবশিষ্ট ছিল না। তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিছু দেহাবশেষ পাওয়া গেছে, সেগুলো উদ্ধার করে শেষকৃত্য সোমবার সম্পন্ন করা হয়েছে।
কঙ্গোতে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালের অক্টোবরে কিনশাসার প্রধান সড়কে তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫৩ জন নিহত হন। ২০১০ সালে তেলের ট্যাংকার উল্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩০ জনের প্রাণহানি ঘটে। দেশটির সড়কগুলোতে বিপুলসংখ্যক পুরোনো যানবাহন চলে। প্রায়ই এসব যানবাহনের ফিটনেস থাকে না। কোনো কোনো এলাকায় সড়কের অবস্থাও বেহাল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.