সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-৩১ , ০৯:১৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
১৮ বছরের বেশি অথচ এনআইডি কার্ড নেই, তাদের বিশেষভাবে নিবন্ধন করে টিকা দেয়া শুরু হবে ৭ই আগস্ট। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে। পাশাপাশি মানুষকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
এদিকে, ৭ আগস্ট থেকে সারা দেশে ১৬ হাজার ১৫৩টি টিকাকেন্দ্রের মাধ্যমে কোভিড টিকার ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৭ আগস্ট থেকে সারা দেশে কোভিড টিকার ক্যাম্পেইন পরিচালনার জন্য বিশদ পরিকল্পনা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি- ইপিআই। এই ক্যাম্পেইন চলার সময় কেন্দ্রে সাথে সাথে নিবন্ধন করে টিকা দেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানা তিন দিন টিকা দেওয়া হবে। সকাল ৮ টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত একেকদিন ২০০ ডোজ করে টিকা দেয়া হবে।
তারপর টিকা থাকলে ২৫ বছর বা তার ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে। এভাবে তিন দিনে ইউনিয়ন পর্যায়ের ১৩ হাজার ৮০০ টিকাকেন্দ্রে দেয়া হবে ২৭ লাখ ৬০ হাজার ডোজ সিনোফার্মের টিকা।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.