আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-৩১ , ০৯:০৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা মহামারীর এই ভয়াবহ সময়ে দেশে মেডক্যিাল অক্সিজেন সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ভারতীয় রেলের আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।
শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে একটি ট্রেন শুক্রবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আজ শনিবার (৩১ জুলাই) সকালে তা সিরাজগঞ্জের ডিপোতে পৌছায়।
এর আগে গত ২৪ ও ২৭ জুলাই প্রথম ও দ্বিতীয় চালানে ২০টি কনটেইনারে ৪০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস' বাংলাদেশে আসে। এছাড়াও বৃহম্পতিবার সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে ১৬টি ট্যাঙ্কারে ২৩১ মেট্রিক টন অক্সিজেন আসে বেনাপোল বন্দরে। শুক্রবার ভোরে দশটি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে বিকেল তিনটায় ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন ভারতে ফিরে যাবে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, তৃতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটি দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে সিরাজগঞ্জের ডিপোতে খালাস করা শুরু হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রেলপথ ও সড়কপথে অক্সিজেন আমদানি বেড়ে গেছে। আমদানিকারকরা যাতে দ্রুত অক্সিজেন খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস ও বন্দর কর্মকর্তারা মাঠ পর্যায়ে সর্বক্ষণিক কাজ করছেন। অক্সিজেন আমদানির সাথে সাথে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.