ভারতে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৬৭

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২৩ , ০৮:৪০ পিএম

ভারতে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৬৭ ছবি: সিটিজেন নিউজ

ভারতের মহারাষ্ট্রের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যায় ইউরোপের পশ্চিমাঞ্চলে এখনও নিখোঁজ অনেকে। একইসাথে চীনের হেনান প্রদেশে বন্যায় আটকে পড়ারা গত দিনদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

ভারতের মহারাষ্ট্রে কয়েকদিন ধরে টানা বৃষ্টি। রাজ্যটিতে গত চার দশকের মধ্যে  এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত এবং শত শত গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে।  ঘটছে ভূমিধস। 

রায়গড়ে ভারি বৃষ্টির পর ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। এছাড়া রায়গাদ জেলায় তিনটি ভূমিধসের ঘটনায় ১০ থেকে ১৫টি বাড়ি চাপা পড়ায় অনেকে আটকা রয়েছে।

নৌবাহিনী, কোস্টগার্ড ও জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার উদ্ধারকারীরা অভিযান চালাচ্ছে ভূমিধস ও বন্যাকবলিত এলাকাগুলোতে। কয়েকদিন আরও বৃষ্টিপাত হবে এমন আশঙ্কায় বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের ছয় জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট।  

বন্যা কবলিত চীনের হেনান প্রদেশের ঝেংঝউ শহরে আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিন দিন ধরে আটকে পড়ারা বিদ্যুৎহীন রয়েছেন।

এছাড়াও সুপেয় পানি ও খাদ্যের অভাবে দিন কাটাচ্ছেন অনেকে। শহরের নিউছেং গ্রামে অন্তত ১৫শ বাড়ি পানিতে ডুবে আছে। মাত্র তিনদিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছে।

এদিকে, ভারি বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় ও হঠাৎ বন্যায় বেলজিয়ামে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছ ছয়জন। বেলজিয়ামের প্রতিবেশী জার্মানিতে এক সপ্তাহ আগের বন্যায় এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।

জার্মানির বন্যায় অন্তত ১৭০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক।