আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২৩ , ১০:০৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ বন্দি নিহত হয়েছেন। এমন ঘটনা ঘটেছে ইকুয়েডরের দুটি কারাগারে। এ ঘটনায় আহত হয়েছেন ৪১ বন্দি ও পাঁচ পুলিশ সদস্য।
আন্দিয়ান দেশটির প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাগারে হওয়া চলতি বছরের দ্বিতীয় বড় সংঘর্ষ এটি। সহিংসতা যেন ছড়িয়ে না পড়ে এজন্য দেশটির গুয়াইয়াস, কোটোপ্যাক্সি প্রদেশে পুলিশের বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় ৭৮ জনকে আবারও বন্দি করা হয়েছে। এদিকে এঘটনার পর কারা ব্যবস্থায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে এই দুই প্রদেশের তিনটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭৯ জন বন্দি নিহত হন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.