আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২৩ , ০৯:৫৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এসব হামলা চালানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানিয়েছেন পেন্টাগনের প্রধান জন কারবি। এনডিটিবির এক প্রতিবেদনে এমনটি বরা হয়।
তালেবান যোদ্ধাদের মোকাবিলায় আফগান সেনাদের সহযোগিতা করতে একাধিক বিমান হামলা চালানো হয় বলে জানান জন কারবি। আগামী ৩১শে আগস্ট আফগানিস্তানে মার্কিন মিশন শেষ হওয়ার কথা রয়েছে। এর আগ পর্যন্ত আফগান সেনাদের সহায়তা করবে মার্কিন সেনারা।
এছাড়া মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলে জানান, আফগানিস্তানের ৪শ জেলার মধ্যে অর্ধেক তালেবানের দখলে। তবে মূল শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে নি তারা। তিনি আরও জানান, কোন প্রাদেশিক রাজধানীর দখল নিতে না পারলেও চারদিক থেকে সেগুলোকে ঘেরাও করে রেখেছে তালেবান।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটো জোট আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেয়ার মাধ্যমে দীর্ঘ আফগান যুদ্ধের অবসান হতে চলছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নিবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানের মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে যুদ্ধ করে আসছে আমেরিকা। এই হামলার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সেনারা ২০০১ সালে আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়ে তালেবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.