মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান: রাষ্ট্রপতি

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২১ , ০৮:৫২ পিএম

মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান: রাষ্ট্রপতি ছবি: সিটিজেন নিউজ

কোরবানির সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ঈদের জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় রাষ্ট্রপতি বলেন, জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। সারাবিশ্বের মত বাংলাদেশেও করোনার নেতিবাচক প্রভাব প্রকট হচ্ছে।