সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-২০ , ০৭:২৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনার টিকা নেয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে, করোনা টিকা নেয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩৫ নির্ধারণ করে সরকার। তবে, করোনার সংক্রমণ রোধে বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে সর্বনিম্ন বয়স ১৮ বছর করার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
গণটিকা কার্যক্রম শুরুর পর ভারতের সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সরবরাহে ব্যর্থ হলে বাংলাদেশে টিকা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে, ফাইজার, মর্ডানা ও সিনোফার্মের টিকাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিতের পর ফের শুরু হয় টিকার কার্যক্রম। এদিকে, দেশে এখন করোনার টিকার সঙ্কট কেটে গেলেও টিকার সংরক্ষণ নিয়ে দেখা দিয়েছে সমস্যা। বেশি পরিমাণ টিকা আসায় সংরক্ষণে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি গণহারে টিকাদান কর্মসূচি শুরুর সময় ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা কমিয়ে ৪০ বছরে নিয়ে আসা হয় । তাছাড়া শিক্ষার্থীরা নিজে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারছে । সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন করে, মোবাইলে আসা মেসেজে নির্ধারিত দিনে টিকা নিতে পারবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.